সোমবার, ০৯:৫৭ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বার্থী ডিগ্রী কলেজে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত: বিশিষ্টজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গৌরনদীতে মাদক নিয়ন্ত্রণ ও মহাসড়ক সংস্কারের দাবি, জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় নুসরাত হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে: সিইসি ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি দিল ইরান এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড আবেদন

গুচ্ছে না থাকার সিদ্ধান্তে অনড় জবি শিক্ষকরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৯৭ বার পঠিত

২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় না থাকার সিদ্ধান্তে অনড় রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। আজ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত সাধারণ সভায় শিক্ষকরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিষয়টি  নিশ্চিত করেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান।

তিনি বলেন, ‘আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি, গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকব না। এক সপ্তাহের মধ্যে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা এ বিষয়ে উপাচার্যকে জানিয়েছি। আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা পুনরায় চালু করতে হবে।’

এর আগে ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রীর সঙ্গে সভা শেষে মার্চের শেষ দিকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা জানিয়েছিল গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। তবে এতে আপত্তি জানায় জবি শিক্ষক সমিতি।

এদিকে গুচ্ছের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শিগগিরই সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে গুচ্ছ কমিটি। গত ২০ ফেব্রুয়ারি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরুর পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়নে মার্চের শেষ দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় আয়োজক কমিটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com