বৃহস্পতিবার, ০৮:৩৮ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ভেঙে গেল ফারিয়ার বিয়ে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৬১ বার পঠিত

২০২০ সালের ২১ মার্চ রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটি বদল করেছিলেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। করোনা মহামারি ছিল বলে তখন তিনি জানিয়েছিলেন, মহামারি কেটে গেলে ধুমধাম করে বিয়ে আনুষ্ঠানিকতা করবেন। তবে আড়াই বছর পর বিচ্ছেদের কথা জানালেন ফারিয়া। অর্থাৎ রনির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন না ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া নিজেই।

ফেসবুক পোস্টে এই নায়িকা লেখেন, ‘আমার ভক্ত ও শুভাকাঙ্খীদের একটা কথা বলতে চাই, তিন বছর আগে আজকের এই দিনে আমরা আমাদের আংটি বদলের ঘোষণা দিয়েছিলাম। অনেক বাধা ও চিন্তার পরে রনি এবং আমি ৯ বছরের সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।’

ফারিয়া আরও লিখেছেন, ‘আমাদের মধ্যে এত সুন্দর বন্ধুত্ব ও বোঝাপড়ার জন্য আমারা নিজেরদের অনেক ভাগ্যবান মনে করি। বিষয়টি সবসময় আমাদের জীবনের অংশ হয়ে থাকবে। এই কঠিন সময়েও যেন আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করেন ভক্তদের প্রতি এমন অনুরোধ থাকবে।’

রনিকে বিয়ে করছেন বিষয়টি আজ প্রকাশ্যে আনলেও শোবিজে এমন গুঞ্জন বহুদিনের। আর এ বিষয়ে ফারিয়ার উত্তর ছিল, ‘সময় হলেই সব জানাব।’

সে খরবটিই আজ প্রকাশ্যে আনলেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা। ফারিয়ার দীর্ঘদিনের প্রেমিক রনি রিয়াদ রশীদ একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। তিনি সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদের ছেলে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com