মঙ্গলবার, ১১:৫১ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

ভোলার লালমোহনে নিখোঁজের পাঁচ দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রওশন আরা বেগম (৬৫)।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফজলে করিম মেম্বার বাড়ির নিজ বসতঘরের টয়লেটের ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার এসআই মাহবুবুর রহমান।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বৃদ্ধা রওশন আরা বসতঘর থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। শুক্রবার তার ছেলে লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

‘মঙ্গলবার বিকেলে বৃদ্ধার ছেলে ফোন করে জানান যে তাদের টয়লেটের ট্যাংকের মধ্যে একটি লাশ রয়েছে। ওই সংবাদের ভিত্তিতে ট্যাংক থেকে লাশটি উদ্ধার করলে পরিবারের লোকজন তাকে শনাক্ত করে।’

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান বলেন, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাই ময়নাতদন্তের জন্য লাশটি আনা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ ঘটনার মূল কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com