বৃহস্পতিবার, ০৮:৩৯ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

‘অন্য নায়িকাদের মতো নায়কদের সঙ্গে রাত কাটাইনি’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

সিনেমার চেয়ে বিতর্কিত সব মন্তব্য করেই বেশি শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। আর তার বিতর্কিত মন্তব্যের বেশির ভাগ জুড়েই থাকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতি অতিরিক্ত সমর্থন ও বলিউড পরিচালক করণ জোহরের প্রতি বিদ্বেষ। এবার কঙ্গনার কটাক্ষের শিকার হলেন করণ।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, সম্প্রতি হঠাৎ করেই কঙ্গনার এক ভক্ত তাকে প্রশ্ন করেন, ‘আপনি বলিউডের নামকরা অভিনেত্রী, আপনার মা হিমাচলে চাষবাস করছেন!’ ভক্তের এই প্রশ্নের জবাবে কঙ্গনা টুইটারে লেখেন, ‘আমার মা শিক্ষিকা ছিলেন। এখন নিজের মতো করে অবসর কাটাচ্ছেন।’

তবে এসব কথার মাঝখানে হঠাৎ নাম না নিয়ে করণ জোহরের বিরুদ্ধে তোপ দাগেন কঙ্গনা। কঙ্গনা টুইট করে লেখেন, ‘ভিখিরি ফিল্ম মাফিয়াদের মতো বিয়ে অনুষ্ঠানে আমাকে নাচতে হয়নি। তারা আমাকে পাগল বলেছেন। আমার অ্যাটিটিউডকে অ্যারোগেনস বলে কটাক্ষ করেছেন তারা। এমনকি, আমাকে জেলে পাঠানোর চেষ্টাও করেছেন।’

কঙ্গনার কথায়, ‘আসলে আমি তো অন্য নায়িকাদের মতো নায়কদের সঙ্গে রাত কাটাইনি, তাই এসব আমাকে সহ্য করতে হয়েছে।’

সম্প্রতি কঙ্গনা এক সাক্ষাৎকারে বললেন, ‘প্রতি মুহূর্তেই চ্যালেঞ্জ নিয়ে গিয়েছি। যখন মুম্বইয়ে পা রেখেছিলাম, সঙ্গে ছিল মাত্র ৫০০ টাকা। তাই যদি সর্বস্বান্তও হয়ে যাই, আবার শক্তি সঞ্চয় করে ঘুরে দাঁড়াতে পারব, সেই সাহস আছে। টাকা-পয়সা, সম্পত্তি আমার কাছে বড় নয়। এ সবের কোনো অর্থ নেই।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com