শুক্রবার, ০১:১৯ পূর্বাহ্ন, ১০ এপ্রিল ২০২৬, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা  গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে ট্রাক ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

লাশ ‘গুম’ করার আগেই ধরা, রিমান্ডে মৌ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭০ বার পঠিত
রাজধানীর শান্তিবাগে লাশবাহী ফ্রিজিং গাড়িতে নাদিয়া (১০) নামের এক গৃহকর্মী লাশ পাওয়ার মামলায় গৃহকর্ত্রী ফরহাদ বাঁধন মৌয়ের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এ রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

‘সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান’ নামের একটি পত্রিকায় জয়েন্ট নিউজ এডিটর হিসেবে কাজ করছিলেন মৌ। তার বাসা থেকে উদ্ধার করা পরিচয়পত্র দেখে এ তথ্য জানতে পেরেছে পুলিশ।

মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, গত সোমবার দুপুরে শান্তিবাগে একটি লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে নাদিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৌয়ের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত নাদিয়া ও তার বড় বোন নাজমা (১৪) ফরহাদ বাঁধন। তারা মৌকে মা বলে ডাকত। এ ঘটনায় নাদিয়ার বাবা নাজিম উদ্দিন শাহজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

গতকাল সোমবার সকালে নাদিয়ার লাশ গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে লাশবাহী ফ্রিজিং গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিলেন মৌ। এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ঘটনা সম্পর্কে পুলিশি জিজ্ঞাসাবাদে মৌ জানান, নাদিয়ার ডায়রিয়া হয়েছিল, তাই সে মারা গেছে। তবে শরীরে কিছু জখমের চিহ্ন পেয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com