শনিবার, ০৪:২৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অফিসের সময় শেষ হলেই বন্ধ হবে সফটওয়্যার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

অফিসের কর্মীদের কাজ ও জীবন যাপনের ক্ষেত্রে স্বাস্থ্যকর ভারসাম্য নিশ্চিত করা প্রয়োজন। বিষয়টি মাথায় রেখে ভারতের ইন্দোরের একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এক অভিনব কর্মকৌশল গ্রহণ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, কর্মীদের যথাসময়ে অফিস ত্যাগ নিশ্চিত করতে একটি সফটওয়্যার তৈরি করেছে সফটগ্রিড কম্পিউটারস নামের প্রতিষ্ঠানটি। এই সফটওয়্যারটি কর্মীদের অফিসের নির্ধারিত কর্মঘণ্টা কখন শেষ হচ্ছে এবং কখন অফিস ত্যাগ করতে হবে, তা জানিয়ে দেবে।

সফটগ্রিডের সফটওয়্যারটির বিশেষ বৈশিষ্ট্য হিসেবে যুক্ত আছে নোটিফিকেশন বা বার্তা দেওয়ার সুবিধা। কোনো কর্মীর কাজের সময় শেষ হলে তার কাছে বার্তা চলে যাবে। এরপর তাকে সতর্ক করে বলা হবে, ১০ মিনিটের মধ্যে পুরো সিস্টেম বন্ধ হয়ে যাবে। দ্রুত কর্মীকে বাড়ি যেতে নির্দেশ দেবে সফটওয়্যারটি।

সফটগ্রিড কম্পিউটারসের প্রধান নির্বাহী অজয় গোলানি বলেন, ‘আমাদের সফটওয়্যারটি চালু করার উদ্দেশ্য হচ্ছে কর্মীদের কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করা। এতে কর্মীরা তাদের পরিবার ও প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন।’

সফটগ্রিড কম্পিউটারসের এক কর্মী থানভি খান্দেলওয়াল সম্প্রতি তার কম্পিউটারে অফিসত্যাগের সতর্কবার্তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এরপর দ্রুত সেটি ছড়িয়ে পড়ে। পোস্টটিতে চার লাখের বেশি লাইক পড়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com