বৃহস্পতিবার, ০৮:৩৮ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মাহি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

‘সারপ্রাইজ’র ঘোষণা হিসেবে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় বিয়ে করেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী দীর্ঘদিনের বন্ধু-প্রেমিক কামরুজ্জামান সরকার রাকিব। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা। আর নতুন অতিথির জন্য অপেক্ষায় আছেন তারা। তবে এর মাঝে আরও একটি সংবাদ জানালেন মাহিয়া মাহি। খবরটি তার জন্য সুখবর। আর এজন্য বেজায় উচ্ছ্বসিত মাহি।

জানা গেছে, প্রথম স্ত্রীর সঙ্গে মাহির স্বামী রাকিবের বিচ্ছেদ হয়ে গেছে। যেকথা তিনি নিজেই জানিয়েছেন ফেসবুকে। আর মাহি সেই কথা টেনে এনেছেন সবার সামনে। এই নায়িকা তার ফেসবুকে দুটি ছবির স্ক্রিনশট প্রকাশ করেন। যেখানে দেখা যায়, রাকিব সরকার তার ফেসবুকে মাহির একটি ছবি প্রকাশ করে ক্যাপশন দিয়েছেন- ‘একমাত্র বউয়ের চিত্রধারক আমি।’ মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘বাক্যটা দুইমাত্র হবে কাকা।’ জবাবে রাকিব জানান, ‘আমার বউ একটাই। ডিভোর্সের পর বউ থাকে না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com