বুধবার, ০৩:৫৪ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

কাঁচপুরে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

নিহতরা হলেন- মো: আসলাম (৪৮) ও মো: রনি (৩৫)।

রোববার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার কাচপুরের খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রফিকুল ইসলাম (৪০) নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, দুই ভাইকে কুপিয়ে হত্যার পর হামলাকারীরা বাড়িঘরে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় সরকারি অর্থায়নের একটি রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ চলছে। ওই ড্রেনে তাদের জায়গা নিয়ে নিহত আসলামের সাথে তার চাচাতো ভাই মোস্তফা মিয়ার তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মোস্তফার নেতৃত্বে মামুন, মাফিজুর রহমান ও মারুফ চাপাতি, রামদা ও লোহার রড নিয়ে আসলাম মিয়া, মো: রনি ও রফিকুল ইসলামের ওপর হামলা করে। এ সময় তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আহত অবস্থায় তাদের ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে মো: আসলাম মিয়া ও মো: রনি মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com