মঙ্গলবার, ১০:৪১ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

করবস্থানে মিলল নিখোঁজ ব্যক্তির কঙ্কাল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

সিলেটের বিশ্বনাথে করবস্থান থেকে এক নিখোঁজ ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে কঙ্কালটি উদ্ধার করা হয়।

নিখোঁজ ব্যক্তিটির নাম মো: সেবুল মিয়া। তিনি বিশ্বনাথের পুরান সৎপুর গ্রামের আশ্বদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বনাথ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালের আশপাশে একটি জ্যাকেট, এক জোড়া স্যান্ডেল ও একটি কোমরে বাঁধা কাপড়ের ব্যাগের মধ্যে অন্যান্য কাগজের সাথে একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে।

ওই পরিচয়পত্রের সুবাদে সেবুল মিয়ার পরিবারকে জানালে তার ভাগিনা ছয়ফুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে কঙ্কালটি সেবুলের বলে নিশ্চিত করেন।

ছয়ফুল ও সেবুলের ভাই ফারুক মিয়া জানান, তিনি (সেবুল) মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুই মাস আগে তার স্ত্রী তাকে ছেড়ে গেলে তার মানসিক অবস্থার আরো অবনতি হয়। এরপর থেকে তাকে আর এলাকায়ও দেখা যায়নি।

ঘটনাস্থলে সিআইডি, পিবিআই, সিলেট ক্রাইম সিন টিম এসে পরিদর্শনসহ নমুনা সংগ্রহ করেছে বলে পুলিশের পক্ষে জানানো হয়েছে।

বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এটি সেবুল মিয়ার কঙ্কাল। কঙ্কালটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রির্পোটের ভিত্তিতে পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com