মঙ্গলবার, ১০:৪১ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

চড়ুই পাখি শিকার ও হত্যা, ২ জনের কারাদণ্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

রাজশাহীর চারঘাট উপজেলায় ৬০০ চড়ুই পাখি শিকার ও হত্যার দায়ের দুই শিকারীর এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ডাদেশ দেন।

এর আগে পাখি শিকারের অভিযোগে দুই পাখি শিকারিকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। দণ্ডপ্রাপ্তরা হলেন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মদনহাট গামের আবু বকর সিদ্দিক (৫৫) ও ফিরোজ হোসেন (৩২)।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানা পুলিশের একটি দল আজ সকাল ৬টার দিকে কাঁকড়ামারী পাতির বিল এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে শিকার করা ৬০০ মৃত চড়ুই পাখি পাওয়া যায়। পাখি শিকারের দায়ে পুলিশ সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করে। পাখি শিকারিরা স্বীকার করেন, তারা পাখি জাল দিয়ে ধরে জবাই করে রেখেছিলেন। পরে সেগুলো বিভিন্ন হোটেলে গিয়ে বিক্রি করতেন।

ইউএনও আরও বলেন, গ্রেপ্তারদের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর ২৬ ধারা অনুযায়ী এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাদের এক হাজার টাকা করে জরিমানা করা হয়। শিকারিদের পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর পাখিগুলো স্থানীয় চাঁদপুর কাঁকড়ামারী এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com