মঙ্গলবার, ০৯:৪১ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

একুশের প্রথম প্রহরে বরিশালে শহীদদের প্রতি শ্রদ্ধা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

সারা দেশের মতো বরিশালেও একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়।

প্রথমে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসনাত আব্দুল্লাহ’র পক্ষে বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুূলিশস সুপারকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এর পরপরই শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি এস এম আকতারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম ও জেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন।

পুষ্পস্তবক অর্পণ করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন, টুরিস্ট পুলিশ, র‍্যাব-৮, সিআইডি বরিশাল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ, জাতীয় পার্টি, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com