বৃহস্পতিবার, ০৭:৪৮ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা  গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে ট্রাক ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

ক্যাম্পাসে ফিরেছেন নির্যাতনের শিকার সেই ছাত্রী, নিরাপত্তায় ফটকে পুলিশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলে নির্যাতনের শিকার প্রথম বর্ষের ওই ছাত্রী আজ ক্যাম্পাসে ফিরছেন। তার নিরাপত্তায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানা-পুলিশের একটি টহল দল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান করছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূন যায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ওই ছাত্রীকে ক্যাম্পাসে নিরাপত্তা দিতে হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মেয়েটির নিরাপত্তার জন্য তার সঙ্গে কথা বলে। আজ শনিবার ভুক্তভোগী ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি ডেকেছে বলে জানা গেছে।

ওসি আননূন যায়েদ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেয়েটির নিরাপত্তার জন্য পুলিশকে মূল ফটকের সামনে থাকতে বলেছে। পুলিশের টহল দল রাখা হয়েছে।

জানতে চাইলে প্রক্টর শাহাদাত হোসেন বলেন, মেয়েটির সঙ্গে কথা হয়েছে। আজ ক্যাম্পাসে তার নিরাপত্তা দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে গত রোববার রাতে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেছেন প্রথম বর্ষের ওই ছাত্রী। তার ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তার অনুসারীরা নির্যাতন চালিয়েছেন। নির্যাতনের সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল এবং এই ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।

এ বিষয়ে গত বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর, হলের প্রভোস্ট ও ছাত্র উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই ছাত্রী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com