সোমবার, ০৬:২১ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ইউটিউবের নতুন সিইও কে এই নীল মোহন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) আসনে বসছেন ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন।

গতকাল বৃহস্পতিবার সুসান ওজেৎস্কি পদত্যাগ করেন এবং একই সঙ্গে তিনি নতুন সিইও হিসেবে নীল মোহনের নাম ঘোষণা করেন। সুসান ওজেৎস্কি দীর্ঘ ৯ বছর এ দায়িত্ব পালন করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, সুসান জানান, নতুন সিইও হবেন ইউটিউবের বর্তমান চিফ প্রডাক্ট অফিসার নীল মোহন। যিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। নিজের পরিবার, স্বাস্থ্য ও ব্যক্তিগত প্রজেক্টে মনোযোগ দিতে তিনি ইউটিউব ছাড়ছেন বলে জানিয়েছেন তিনি।
নীল মোহন যুক্তরাষ্ট্রের স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি ২০০৮ সালে গুগলে যোগদান করেন। এরপর ২০১৫ সালে গুগলের অঙ্গপ্রতিষ্ঠান ইউটিউবের চিফ প্রডাক্ট অফিসার হন।

নীল মোহনের নেতৃত্বে তৈরি হয় ইউটিউবের একটি শীর্ষস্থানীয় দল ও ইউএক্স দল। তারা বর্তমানে ইউটিউবের সবচেয়ে বড় সেবা ইউটিউব টিভি, ইউটিউব মিউজিক ও প্রিমিয়াম এবং শর্টস এগুলো নিয়ে এসেছেন। মাইক্রোসফটেও কাজ করেছেন নীল মোহন। এ ছাড়া জেনোমিক্স ও বায়োটেকনোলজি কোম্পানি ২৩এন্ডমির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

২০০৭ সালে কিনে নেওয়া মোহন গুগলেরই আরেক প্রতিষ্ঠান ডাবলক্লিকে প্রায় ৬ বছর কাজ করেছেন। এ ছাড়া তিনি দীর্ঘ ৮ বছর গুগলের ডিসপ্লে অ্যান্ড ভিডিও অ্যাডভারটাইজিংয়ের সিনিয়র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com