শনিবার, ০৪:২৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দিল্লি-মুম্বাইয়ের কার্যালয় বন্ধ করল টুইটার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ও মাইক্রো ব্লগিং সাইট টুইটার ভারতের মুম্বাই ও দিল্লির কার্যালয় বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠানটি এ দুটি অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। তবে টুইটার দেশটির প্রযুক্তির রাজধানীখ্যাত বেঙ্গালুরুতে কার্যালয় চালু রেখেছে। টুইটার কেনার পর থেকেই খরচ কমাতে একাধিক পদক্ষেপ নিচ্ছেন ইলন মাস্ক। তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লি ও মুম্বাইয়ের টুইটার কার্যালয়ে অধিকাংশ কর্মী প্রকৌশলী। এর আগে গত বছরের শেষ দিকে প্রতিষ্ঠানটির মালিকানা পাওয়ার পরপরই ভারতের দুই শতাধিক কর্মী ছাঁটাই করেন ইলন মাস্ক।

বলা হচ্ছে, ইলন মাস্ক ২০২৩ সালের মধ্যে টুইটারকে আর্থিকভাবে স্থিতিশীল করার আপ্রাণ চেষ্টায় চালিয়ে যাচ্ছেন। তাই বিশ্বজুড়ে একবারে অসংখ্য কর্মী ছাঁটাই ও একাধিক কার্যালয় বন্ধ করে দিচ্ছেন তিনি।

ইলন মাস্কের মতে, ভারতে সেভাবে ব্যবসা করতে পারছে না মাইক্রো ব্লগিং সাইটটি। তবে একাধিক সমীক্ষার দাবি, আগামী দিনে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বহু উন্নতির সুযোগ রয়েছে ভারতে।

অন্যদিকে এনডিটিভি বলছে, বিগত বছরগুলোতে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে টুইটার। এ প্ল্যাটফর্মে প্রায়ই ভারতীয়দের মধ্যে উত্তপ্ত রাজনৈতিক পোস্ট ও মন্তব্য করতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com