মঙ্গলবার, ০৯:৪১ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পুলিশ হতে গিয়ে ডিবির জালে ধরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

রংপুরে পুলিশ সদস্য হওয়ার জন্য ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা দিতে গিয়ে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হাতে ধরা পড়েছেন ৯ জন।

গতকাল বুধবার পুলিশ লাইন্সে পরীক্ষা চলাকালীন সাতটি কক্ষ থেকে ওই ভুয়া পরীক্ষার্থীদের আটক করা হয়। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

গতকাল রাতে রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ বৃহস্পতিবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটকরা হলেন রংপুরের কাউনিয়া উপজেলার গেদ্দবালাপাড়া এলাকার তাজুল ইসলাম (২৬), সদর উপজেলার ধনতলা পশ্চিমপাড়া গঞ্জিপুর অছিপাড়া এলাকার জাকারিয়া ওরফে রিপন (২৮), মিঠাপুকুর উপজেলার চিথলী দক্ষিণপাড়া এলাকার মাহফুজার রহমান (১৯), একই উপজেলার ফুয়াদ হাসান (২২), হাতিমপুর এলাকার জিসান শেখ (১৯), পীরগঞ্জ উপজেলার হাসানপুর এলাকার জাবের আলী (২৫), একই উপজেলার আসমতপুর এলাকার মেজবাহ হামিদুল্লাহ প্রধান শুভ (২৬), দিনাজপুরের জলেশ্বরী তলা এলাকার রতন লালের পুত্র পিন্টু লাল (২৬) ও ঠাকুরগাঁওয়ের কিসামত পাহাড়ভাঙ্গা এলাকার পরিমল সরকার (২৮)।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন রংপুর জেলার পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। তিনি বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com