শনিবার, ০৭:৩২ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

বইমেলায় স্টল পাচ্ছে না আদর্শ প্রকাশনী : হাইকোর্ট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৩ বার পঠিত

অমর একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দিয়েছেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক ও বাংলা একাডেমির পক্ষে ছিলেন অ্যাডভোকেট মিন্টু কুমার মণ্ডল।

পরে আইনজীবীরা সাংবাদিকদের বলেন, এ আদেশের ফলে আদর্শ প্রকাশনী এবারের বইমেলায় আর স্টল বরাদ্দ পাচ্ছে না।

এর আগে ৭ ফেব্রুয়ারি আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। এ ক্ষেত্রে যে বইগুলোর বিষয়ে বাংলা একাডেমি আপত্তি জানিয়েছে, ওই বইগুলো স্টলে রাখা যাবে না বলে আদেশ দেন আদালত।

বাংলা একাডেমির আপত্তি জানানো তিনটি বই হচ্ছে ফাহাম আব্দুস সালামের লেখা ‘মিডিয়োক্রিটির সন্ধানে’। জিয়া হাসানের ‘উন্নয়ন বিভ্রম’ এবং ফয়েজ আহমদ তৈয়্যবের ‘অপ্রতিরোধ্য উন্নয়নের অভাবনীয় কথামালা’।

আদালত তিনটি বই প্রদর্শন ও বিক্রি না করার বিষয়ে রিট আবেদনকারীপক্ষকে অঙ্গীকারনামা দিতে বলে আদেশের জন্য রাখেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী অনীক আর হক শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

পরে আইনজীবী অনীক আর হক বলেন, ওই তিনটি বই মেলায় প্রদর্শন ও বিক্রি করা হবে না বলে আদালতে অঙ্গীকারনামা দাখিলের পর হাইকোর্ট অবিলম্বে আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন।

রুলে ২০২৩ সালের অমর একুশে বইমেলায় আদর্শকে স্টল বরাদ্দ না দেয়া কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বাংলা একাডেমির চেয়ারম্যান, মহাপরিচালক, সচিবসহ চার বিবাদিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com