বৃহস্পতিবার, ০৭:৪৮ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা  গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে ট্রাক ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন ৩ বিভাগের অনুমোদন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চারুকলা বিভাগকে অনুষদ করে এর অধীনে তিনটি নতুন বিভাগ অনুমোদন করা হয়েছে। বিভাগ তিনটি হলো- ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্ট মেকিং ও ভাস্কর্য। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এ তিনটি বিভাগের অনুমোদন দেয়। গতকাল শনিবার রাতে জবির উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, চারুকলা বিভাগের ভেতর এই তিনটি বিষয় ছিল। আমরা চেষ্টা করেছি যেন স্বতন্ত্র তিনটি বিভাগ করা যায়। এখন থেকে চারুকলা বিভাগ থাকবে না। চারুকলা অনুষদ হবে। আর অনুষদের অধীনে তিনটি বিভাগ তথা- ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্ট মেকিং ও ভাস্কর্য আলাদা করে চলবে।

তিনি আরো বলেন, তিনটি বিভাগ করার মাধ্যমে শিক্ষার্থী উপকৃত হবেন। তিনটি বিভাগে বেশি ছাত্র পড়তে পারবেন। নির্দিষ্ট বিষয়ে পেশাগতভাবে বেশি দক্ষ হতে পারবে। চাকরির বাজারে ভালো সুযোগ পাবে।

এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক মো. জামিনুর রহমান স্বাক্ষরিত জবির বিভাগ তিনটির অনুমোদনের বিষয়ে বলা হয়, শিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরুর নিমিত্তে প্রয়োজনীয় ল্যাবরেটরিসহ বিষয়ভিত্তিক গুরুত্বকে অগ্রাধিকার দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে কারিকুলাম ও সিলেবাস প্রণয়ন করতে হবে।

চারুকলা অনুষদের অধীনে তিনটি বিভাগে (ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং ও ভাস্কর্য) প্রতি শিক্ষাবর্ষে মেধার ভিত্তিতে স্নাতক (সম্মান) পর্যায়ে সর্বমোট ৬০ (ষাট) জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।

এ ছাড়া আরো বলা হয়, শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণার জন্য লাইব্রেরিতে বিষয়ভিত্তিক পর্যাপ্ত বই, জার্নাল, মাল্টিমিডিয়াসহ আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইউজিসি কর্তৃক অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা নির্ধারণের নির্দেশিকা অনুসরণ করতে হবে।

পাঠদানের সুবিধার্থে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। তবে সেক্ষেত্রে ইউজিসি কর্তৃক চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ নীতিমালা অনুসরণ করতে হবে। শিক্ষার্থীদের গবেষণা, এক্সপেরিমেন্টাল শিল্পচর্চার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর গ্রহণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com