শনিবার, ০৪:২২ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চ্যাটজিপিটি বদলে দেবে বিশ্বকে: বিল গেটস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭২ বার পঠিত

বর্তমান প্রযুক্তির দুনিয়ায় আলোচনার ঝড় বইছে চ্যাটজিপিটি নামক আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) নিয়ে। চ্যাটজিপিটি নামক এই চ্যাটবট দিয়ে মুহূর্তে বের করে ফেলা যায় কোনো ঘটনার ব্যাখ্যা। এর সাহায্যে অনেক কাজই মানুষ এখন সহজে করিয়ে নিতে পারছে। সম্প্রতি এই চ্যাটবট নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

এক সময়ের শীর্ষ ধনী বিলগেটস বিশ্বাস করেন চ্যাটজিপিটি ইন্টারনেটের আবিষ্কারের মতোই তাৎপর্যপূর্ণ।

গতকাল শুক্রবার প্রকাশিত একটি সাক্ষাত্কারে জার্মান ব্যবসায়িক দৈনিক হ্যান্ডেলসব্ল্যাটকে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা পড়তে এবং লিখতে পারত, কিন্তু কোনো বিষয়বস্তু বুঝতে পারত না। তবে এই চ্যাটজিপিটির মতো নতুন প্রোগ্রামগুলি চালান বা চিঠি লিখতে সাহায্য করে অনেক অফিসের কাজকে আরও দক্ষ করে তুলবে। এটি আমাদের বিশ্বকে বদলে দেবে।’

ইউএস ফার্ম ওপেনএআই দ্বারা তৈরি এবং মাইক্রোসফ্ট করপোরেশন দ্বারা সমর্থিত চ্যাটজিপিটি ইতিহাসে দ্রুততম বর্ধনশীল গ্রাহক অ্যাপ হিসেবে রেট করা হয়েছে। খবর রয়টার্স

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com