শনিবার, ০৪:২৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভারতীয়দের ছাঁটাই করে ‘প্রতিশোধ নিল’ টিকটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

একসঙ্গে ৪০ জন ভারতীয় কর্মীকে বরখাস্ত করেছে টিকটক। মাইক্রোসফট, অ্যামাজন, গুগলের পর ভারতীয় সব কর্মীকে ছাঁটাই করলো সংস্থাটি। তবে কী কারণে তাদের ছাঁটাই করা হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি কর্তৃপক্ষ।

অনেকেরই ধারণা, ভারতে এই অ্যাপ নিষিদ্ধ করে দেওয়ার পাল্টা জবাব দিতেই এমন সিদ্ধান্ত নিল টিকটক।

টিকটক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই সংস্থায় ভারতীয় কর্মীদের চাকরির মেয়াদ আর কিছু দিন। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করতে পারবেন তারা। তারপর অন্য সংস্থায় চাকরি খুঁজে নেওয়ার কথা বলা হয়েছে সংস্থার তরফ থেকে। তবে ক্ষতিপূরণ স্বরূপ আগামী ৯ মাসের বেতন দেবে বলে কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে।

২০২০ সালের জুন মাস নাগাদ ৫০টিরও বেশি অ্যাপের ব্যবহার বন্ধ করে দেয় কেন্দ্র। নিষিদ্ধ হওয়া অ্যাপের তালিকায় ছিল চিনা অ্যাপ টিকটকও। প্রাথমিকভাবে কিছুদিন এই অ্যাপের ব্যবহার বন্ধ করা হলেও ২০২১ সালের প্রথম দিকে একেবারে পাকাপাকিভাবে বাতিল করা এই অ্যাপটিকে। তৎকালীন সময়ে ভারতে টিকটিক ব্যবহারকারীর সংখ্যা ছিল ২০ কোটিরও বেশি। অ্যাপের ব্যবহার হঠাৎ বাতিল করে দেওয়ায় স্বাভাবিকভাবেই আর্থিক ক্ষতির মুখে পড়েছিল সংস্থাটি। টিকটক তারই প্রতিশোধ নিল কি না তা নিয়ে চলছে গুঞ্জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com