শনিবার, ০৯:১৫ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

সরকারের সর্বগ্রাসী দুর্নীতির কারণে দেশে দ্রব্যমূল্য বাড়ছে: ফখরুল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৪ বার পঠিত

সরকারের সর্বগ্রাসী দুর্নীতির কারণে দেশে দ্রব্যমূল্য বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সমস্যা সমাধান না করে মানুষের পকেট কাটার চেষ্টা করছে; লুটেরা দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তেল, গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে বিএনপি। তাতে বিএনপি মহাসচিব এসব মন্তব্য করেন।

বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, মানুষকে বিপদে ফেলে পেনশন দেয়ার নাম করে দেশ লুটের ব্যবস্থা করেছে সরকার। এ সময় গুম-খুন ও লুটের বিরুদ্ধে দেশের জনগণ ও সব রাজনৈতিক দলকে জেগে উঠার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

বিক্ষোভ সমাবেশে দলটির রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা যোগ দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খানও তাতে বক্তব্য রাখেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com