শুক্রবার, ০২:১৬ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ডারউইন টেস্ট : হাসানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথম দিনে বাংলাদেশের দাপট হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জুলফিকার’র ওপর সন্ত্রাসী হামলার ১০ দিন অতিবাহিত হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার না করায় গৌরনদী মডেল থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল মানুষ মানুষের জন্য ” মানবতায় কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা শাড়ি নিয়ে প্রতারণা : আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

নতুন সিইসি হচ্ছেন কাজী হাবিবুল আউয়াল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৪ বার পঠিত

বাংলাদেশে নতুন প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন কাজী হাবিবুল আউয়াল।

সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে শনিবার সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ করেছেন।

এ ছাড়া আজ সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান – এই চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নাম প্রস্তাবের জন্য একটি সার্চ কমিটি গঠিত হয়েছিল – যাদের সুপারিশের ভিত্তিতে এ নিয়োগ দেয়া হয়।

বাংলাদেশে এর আগেও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। তবে এবারই প্রথম আইন করে সার্চ কমিটি কাজ করছে। এ ব্যাপারে ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ নামে একটি আইন গত মাসেই পাশ হয় বাংলাদেশের সংসদে।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয় ১৪ই ফেব্রুয়ারি ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com