মঙ্গলবার, ০১:১৯ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ‘দৈনিক আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আ. লীগ আমলের ৬ ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে দুদকের বড় পদক্ষেপ এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে-সি সচিব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি স্থগিত ঢাকা উত্তর থেকে দক্ষিণের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী নেশার টাকা না দেওয়ায় বাবা-মাকে মারধরের অভিযোগ, বাবাকে পুরুষাঙ্গ কেটে ফেলার হুমকি গৌরনদীর আবুল হোসেন মিয়ার কন্যা রিঙ্কুর নিউইয়র্কে পদোন্নতি খুলনার শীর্ষ সন্ত্রাসী শুটার আরমান গ্রেপ্তার, গুলিসহ ৩টি অস্ত্র উদ্ধার ওয়ান ইলেভেন কুশীলবদের দিকে পুলিশের চোখ সংঘাত নয়, সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে: রাষ্ট্রপতি

রাশিয়ার ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪৬ বার পঠিত

প্রেসিডেন্ট পুতিনের ঘোষণার পর ইউক্রেনের বেশ কিছু জায়গায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় এখন পর্যন্ত নিহত বা ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি।

তবে এরইমধ্যে রাশিয়ার ৫টি যুদ্ধবিমান এবং একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি ইউক্রেনের সামরিক বাহিনীর। একইসঙ্গে ইউক্রেন নাগরিকদের শান্ত থাকতে ও ইউক্রেনের রক্ষকদের ওপর বিশ্বাস রাখতে বলা হয়েছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিমান ভূপাতিত হওয়ার খবর অস্বীকার করেছে।

এর আগে বৃহস্পতিবার এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন। এরপরেই রাজধানী কিয়েভ ছাড়তে শুরু করেন ইউক্রেনের বাসিন্দারা।

জানা গেছে, কিয়েভের আন্ডারগ্রাউন্ড স্টেশনগুলোতে শহরের মানুষ আশ্রয় নিতে জড়ো হয়। অনেকে বাসে করে শহর ছেড়ে যেতে উদ্যত হন। এছাড়া মহাসড়কে শহর ছাড়তে চাওয়া গাড়ির লম্বা লাইনও দেখা গেছে। সূত্র : বিবিসি, রয়টার্স

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com