বুধবার, ০২:৪৯ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ সেই রেস্টুরেন্ট ম্যানেজারের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় গুলিবিদ্ধ ‘সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁ’র ম্যানেজার মো: জামান কাজল (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।

রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী জানান, সোমবার রাতে কাজল মারা গেছে বলে খবর পেয়েছি। আমরা হাসপাতালে যাচ্ছি। লাশ আনার প্রস্তুতি চলছে।

নিহত কাজল নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের শাহ আলমের ছেলে। তিনি বন্দরের নবীগঞ্জ এলাকায় বসবাস করতেন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের চাষাঢ়ায় আঙ্গুরা প্লাজায় সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁয় প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনা ঘটে।

এতে গুলিবিদ্ধ হন কালসহ আরেকজন। এর মধ্যে কাজলের অবস্থা গুরুতর ছিল।

এদিকে, এ ঘটনায় রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী অভিযুক্ত আজাহার তালুকদার ও তার ছেলে আরিফ তালুকদার মোহনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন। মামলায় আসামি বাবা ও ছেলেকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার বিকেলে দুই আসামিকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। তবে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বীথির আদালত আজ মঙ্গলবার শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com