সোমবার, ০৫:৪৩ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

চলে গেলেন সুরকার অভিজিৎ বন্দোপাধ্যায়

বিনোদন প্রতিবেদক:
  • আপডেট টাইম : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৭৫ বার পঠিত

বাংলা আধুনিক গানের অন্যতম সুরস্রষ্টা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আর নেই।

সোমবার বেলা ১১টায় কলকাতায় বাসায় এ সুরস্রষ্টার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

‘এমন একটা ঝড় উঠুক’, ‘সারাদিন তোমায় ভেবে’, এখনও সারেঙ্গিটা বাজছে’র মতো বহু গান অভিজিৎ বন্দোপাধ্যায়কে ঠাঁই করে দিয়েছিল শ্রোতাহৃদয়ে।

৯০ বছর বয়সী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বার্ধক্যজনিত নানা জটিলতায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা শেষে কয়েকদিন আগেই ফিরেছিলেন বাসায়। সেখানেই তার মৃত্যু হল।

অভিজিতের করা সুরে হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছেন ‘এমন একটা ঝড় উঠুক’ ও ‘সবাই চলে গেছে’র মত গান।

সত্যেন্দ্রনাথ দত্তর ‘দূরের পাল্লা’ কবিতায় যে সুর তিনি বেঁধেছেন, শ্যামল মিত্রের কণ্ঠে তা গান হয়ে শ্রোতার হৃদয়ে পৌঁছেছে। শ্যামল মিত্রের গাওয়া ‘হংস পাখা দিয়ে ক্লান্ত রাতের তীরে’ গানটিও অভিজিতের সুর করা। সুবীর সেনের গাওয়া ‘সারাদিন তোমায় ভেবে’ গানটি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় সুরগুলোর অন্যতম। তার সুরে আরেক গান ‘নয় থাকলে আরও কিছুক্ষণ’ গেয়েছেন সুবীর সেন। অভিজিতের সুরে আশা ভোঁসলে গেয়েছেন ‘ও পাখি উড়ে আয়’, হৈমন্তি শুক্লা গেয়েছেন ‘এখনও সারেঙ্গিটা বাজছে’। সংগীত জগতে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সলিল চৌধুরীর অনুসারী বলা হলেও এক সময় স্বকীয় বৈশিষ্ট্যে শ্রোতাদের মনে জায়গা করে নেন তিনি।

‘অন্তর মন্দিরে জাগো’, ‘মেঘের সমুদ্দুরে’, ‘নিরুদ্দেশের পথিক’, ‘তিস্তা আমার’, ‘সূর্যের এক নাম বিবেকানন্দ’সহ কয়েকটি অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

তার প্রয়াণে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শিল্পী রূপঙ্কর বাগচী ফেসবুকে লিখেছেন, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মাঝে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। দিন কয়েক আগে ছাড়া পেয়ে বাড়িতে ফেরেন সুরকার। সোমবার সকালেই খবর পাই, তিনি নেই।

মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তানকে রেখে গেছেন অভিজিৎ বন্দোপাধ্যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com