শুক্রবার, ০১:১২ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। – জহির উদ্দিন স্বপন  গৌরনদীতে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা রেমিট্যান্স যোদ্ধা চালিকাশক্তি ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি

২ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না কলেজছাত্রের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৭ বার পঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আব্দুল্লাহ রুবেল (২০) নামের এক কলেজছাত্র মারা গেছেন। আজ রোববার বিকেলে জেলার ভজনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুবেল বাংলাবান্ধা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের জহির আলীর ছেলে। তিনি মকবুলার রহমান সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি পড়াশোনার পাশাপাশি বড় ভাই শাহ আলম কিরণের ‘কিরণ ট্রেডার্স’ এর ব্যবসা দেখতেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে ভজনপুর ভিতরগড় রোডে দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন রুবেল। আকস্মিক তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে তিনি হাইড্রোলিক ব্রেক চাপেন। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে রেফার্ড করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তিনি মারা যান।

ভজনপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, দুর্ঘটনার পর আরোহীর মোটরসাইকেল বক্স থেকে দুই লাখ টাকা পাওয়া যায়। সম্ভবত ব্যাংক থেকে টাকা তুলেছিলেন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি চালানোর সময় নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com