বুধবার, ১০:১৭ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে হচ্ছে না কাল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

বলিউডের পছন্দের জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। আর মাত্র একদিনের ব্যবধানে আগামীকাল সোমবার সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল এই দুই তারকার। এদিকে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে পৌঁছেছেন অতিথিরা।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, কিয়ারা ও সিদ্ধার্থের বিয়েতে যোগ দিতে মুম্বাই থেকে রাজস্থান এসে পৌঁছেছেন করণ জোহর, শাহিদ কাপুরের মতো তারকারা। তবে সূত্রের তথ্য অনুযায়ী, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের তারিখ পাল্টে গেছে।

আগামীকাল নয় আগামী মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিয়ে করছেন সিদ্ধার্থ ও কিয়ারা জুটি। তবে আজ সন্ধ্যায় সূর্যগড় প্রাসাদে হবে মেহেদির অনুষ্ঠান। এরপর আগামীকাল সকালে গায়ে হলুদ ও সন্ধ্যার জন্য আয়োজন করা হয়েছে জমজমাট সঙ্গীত অনুষ্ঠান। আর বিয়ের অনুষ্ঠান আগামী মঙ্গলবার।

বিয়ের অনুষ্ঠানে আত্মীয়-পরিজন ও বন্ধু-বান্ধবের সঙ্গে ব্যক্তিগত পরিসরে সাত পাকে বাঁধা পড়তে চান কিয়ারা-সিদ্ধার্থ। বিয়েতে নিমন্ত্রিত ব্যক্তির সংখ্যা ১০০ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com