শনিবার, ০২:৪৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পৃথিবীর এক চতুর্থাংশ মানুষ ফেসবুক ব্যবহার করে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। এই সংখ্যা গত ডিসেম্বরে ২শ কোটিতে গিয়ে ঠেকেছে, যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় চার ভাগের এক ভাগ। খবর বিবিসির।

২০২২ সালের ডিসেম্বরে আগের বছরের ডিসেম্বরের তুলনায় গড়ে দৈনিক ৪ শতাংশ বেশি ব্যবহারকারী ছিল। এমনকি ইউরোপ, যুক্তরাষ্ট্র ও কানাডায় ব্যবহারকারী অনেক বেড়েছে। কম্পিউটারের পাশাপাশি অ্যাপেও বেড়েছে ব্যবহারকারীর সংখ্যা।

এদিকে ফেসবুকের মালিকানা কোম্পানি মেটার শেয়ারদর ১৫ শতাংশের বেশি বেড়ে গেছে। প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ২০২৩ সালকে ‘ইয়ার অব ইফিশিয়েন্সি’ বা কার্যক্ষমতার বছর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই শেয়ারের দাম হু হু করে বেড়ে যায়।

তবে ২০২২ সালের শেষটা খুব ভালো যায়নি মেটার। যেখানে প্রতিবছর দুই অংকে প্রবৃদ্ধি হয়ে আসছিল বছরের পর বছর। এই প্রথম গত বছর তা নিম্নগামী হয়েছে। খরচ কমানোর কথা বলেছেন মার্ক জাকারবার্গ।

তিনি বলেন, ‘আমরা ভিন্ন একটি পরিবেশে আছি। আমি বলছি না যে, এমনটিই চলতে থাকবে। তবে ঠিক আগের অবস্থায় সহসা ফিরেও যেতে পারছি বলে মনে হচ্ছে না।’

জাকারবার্গ বলেছেন, ‘২০২২ সালটা চ্যালেঞ্জিং ছিল। তবে আমার মনে হয়, শেষটা বেশ ভালো অগ্রগতির সঙ্গে করতে পেরেছি আমরা।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com