শনিবার, ১০:৩৫ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য

আগামী শনিবার আবার বৈঠকে বসবে সার্চ কমিটি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৬৩ বার পঠিত

নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করতে আগামী শনিবার সকাল ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আবার বৈঠকে বসবে সার্চ কমিটি।

আজ বুধবার সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. সামসুল আরেফিন সাংবাদিকদের এই কথা জানিয়েছেন। তবে, এর বাইরে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার নির্বাচন কমিশনার পদের জন্য প্রস্তাব পাওয়া ৩২২ জনের নাম প্রকাশ করেছে সার্চ কমিটি। এদের মধ্য কমিটি ১০ জনের নাম বাছাই করে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতির কাছে পাঠাবে। রাষ্ট্রপতি তাদের মধ্যে থেকে পাঁচ জনের নাম চূড়ান্তভাবে বাছাই করবেন।

সার্চ কমিটি ৩৯টি নিবন্ধতি রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়ে ১১ ফেব্রুয়ারির মধ্যে নাম চেয়েছিল। সময়সীমার মধ্যে মাত্র ২৪টি রাজনৈতিক দল নাম প্রস্তাব করে। এছাড়া বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যাক্তি উদ্যোগেও অনেকে মন্ত্রিপরিষদ বিভাগে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। বিএনপি, সিপিবি ও বাসদ কারও নাম প্রস্তাব করেনি। এই দলগুলো থেকে নাম পেতে বিচারপতি ওবায়দুল হাসান সোমবার বিকেল ৫টা পর্যন্ত সময় বাড়ানোর কথা জানান। তবে দলগুলো শেষ পর্যন্ত কারও নাম প্রস্তাব করবে না বলে জানায়।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com