বুধবার, ০৯:০৩ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

শুটিংয়ে দগ্ধ অভিনেত্রী আঁখির অবস্থা আশঙ্কাজনক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১৪২ বার পঠিত

শুটিং চলাকালীন বৈদ্যুতিক শর্ট সার্কিট বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শারমিন আঁখির অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, রোববার ও সোমবার আঁখির একইরকম অবস্থা ছিল। তেমন পরিবর্তন হয়নি। তার শ্বাসনালীসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। শারীরিক অবস্থা বুঝে আজ মঙ্গলবার তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।

গত শনিবার রাজধানীর মিরপুরে একটি টেলিছবির শুটিংয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট বিস্ফোরণে দগ্ধ শারমিন আঁখি। ওইদিন আঁখি মেকআপ নিয়ে ওয়াশরুমে যায় চুল ঠিক করতে। হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

আঁখির স্বামী নির্মাতা রাহাত কবির বলেন, শুটিং হাউজটি সম্পূর্ণ নতুন। এটি এই হাউজের দ্বিতীয় কাজ। পেইন্টিংয়ের স্মেল থেকেও দুর্ঘটনাটি হতে পারে। তবে কেউ নির্দিষ্ট কিছু বলতে পারছে না। বিস্ফোরণে বাথরুমের দরজা ভেঙে যায়।

এক দশকেরও বেশি ধরে অভিনয় করছেন শারমিন আঁখি। শোবিজে আঁখির যাত্রা শুরু হয় ‘অরিন্দম নাট্য সম্প্রদায়ের মধ্য দিয়ে। পরবর্তীতে নাম লেখান টিভি নাটকে। কাজ করেছেন নাটক, সিনেমা, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও এবং টেলিছবিতেও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com