শনিবার, ০৬:৪১ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

জামিন পেলেন শিমুল বিশ্বাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৬৫ বার পঠিত

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো: আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মো: শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেছেন।

এই জামিন আদেশের ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

জানা গেছে, গত ৭ ডিসেম্বর পুলিশ বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে শিমুল বিশ্বাসসহ চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে। পরে পুলিশের ওপর হামলা, হামলায় পরিকল্পনা ও উস্কানির অভিযোগে গত ৮ ডিসেম্বর পল্টন থানায় মামলা করে পুলিশ।

বিএনপির অভিযোগ, ১০ জিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ঘিরে গ্রেফতারকৃত নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুস সালাম, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন প্রমুখ নেতারা জামিন পেলেও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে জামিন দিচ্ছে না আদালত।

এর আগে গত ১১ জানুয়ারি শিমুল বিশ্বাসের মা খাদেজা বিশ্বাস মারা যান। পরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন বিএনপির এই সিনিয়র নেতা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com