শনিবার, ০৮:১৪ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

নিশিরাতের ভোট নয়, সুষ্ঠু ভোটের ব্যবস্থা করেন: মির্জা ফখরুল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫১ বার পঠিত

সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রবর্তন করেন। নিশিরাতের ভোট নয়,সুষ্ঠু ভোটের ব্যবস্থা করেন। ভোট সুষ্ঠু হলেই জনগণের সরকার ক্ষমতায় আসবে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসের সাম্প্রতিক কর্মকাণ্ডে বাংলাদেশের সম্মানের ক্ষতি হয়েছে জানিয়ে এর প্রতিবাদে বিএনপি সংবাদ সম্মেলনের আয়োজন করে। রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপাসনের কার্যালয়ে বুধবার (৯ ফেব্রুয়ারি) ওই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সরকার বিদেশে থাকা বাংলাদেশের দূতাবাসগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করছে। এসব দূতাবাস এখন আওয়ামী লীগের প্রপাগান্ডা সেলে পরিণত হয়েছে। জনগণের টাকায় চালিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হচ্ছে।

সরকারের অপকর্ম ঢাকতে ফরেন সার্ভিসের কর্মকর্তাদের বাধ্য করা হচ্ছে বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। যুক্তরাষ্ট্রের কাছে সেখানকার বাংলাদেশ দূতাবাস মার্কিন কর্মকর্তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করেছে। তাতে বাংলাদেশকে খাটো করা হয়েছে।

দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ ও সংস্থা আগামী নির্বাচন যেন সুষ্ঠু হয়, সেজন্য তারা তাদের পর্যবেক্ষণ জানিয়েছে। সকলের নজর রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com