বুধবার, ০৯:০০ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

পাঠান দেখতে গিয়ে বিপত্তি, হলের ছাদ ভেঙে আহত ৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

তিন দিন হলো মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। মুক্তির পর পাঠানজ্বরে আক্রান্ত পুরো ভারত। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদও। গতকাল সেখানে ‘পাঠান’ সিনেমা চলাকালীন ভেঙে পড়ল হলের ছাদ। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ অন্তত পাঁচজন। তাদের মধ্যে একজনকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ছিল জোড়া উৎসব। একদিকে ভারতের প্রজাতন্ত্র দিবস, আরেকদিকে সরস্বতী পূজা। সেই উপলক্ষে মুর্শিদাবাদের কান্দির ‘ছায়াপথ’ সিনেমা হলে অন্যদিনের তুলনায় দর্শকদের ভিড় ছিল তুলনামূলকভাবে বেশি।

সেখানকার সংবাদমাধ্যমগুলো জানায়, দীর্ঘদিনের পুরনো একটি ভবনে ছায়াপথ সিনেমা হল। গতকাল ১.৩০ এর শোয়ে পাঠান চলাকালীন সিনেমা হলের একটা অংশের ছাদ আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এতে আহত হন শিশুসহ পাঁচজন দর্শক। এর মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও একজন হাসপাতালে চিকিৎসাধীন।

কান্দি থানা পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার বলেছেন, ‘দীর্ঘদিনের পুরনো বিল্ডিং বলে এই সিনেমা হলের ছাদ এভাবে ভেঙে পড়ল। খুব দুঃখজনক ঘটনা। পৌরসভা সিনেমা হলটি বন্ধ করে দিয়েছে। আগামী দিনে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য পৌরসভা এবং সাধারণ মানুষ সজাগ থাকবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com