বুধবার, ০৭:৪২ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

‘টাকার অঙ্কে সিনেমা মাপা হয়’, পাঠানকে কটাক্ষ কঙ্গনার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৬৫ বার পঠিত

টানা চার বছর পর মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। আর মুক্তি পেতেই পাঠান জ্বরে কাবু গোটা ভারত। কলকাতা থেকে কানপুর শাহরুখ খানের ভক্তরা প্রেক্ষাগৃহের সামনে মেতে উঠেছে দিনভর। ঠিক এই সময়ই টুইটারে বোমা ফাটালেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। আগের মতোই মুখ খুলেছেন তিনি, আর তাতেই বিতর্কের সূত্রপাত।

এবার পাঠানকে ইঙ্গিত করে বলিউডকে ফের একহাত নিলেন কঙ্গনা। টুইটে লিখলেন, সিনেমা যেমনই হোক, টাকার অঙ্কই সব।

পাঠানের দুর্দান্ত ওপেনিংকে ইঙ্গিত করে কঙ্গনা লিখলেন, ‘বলিউড মূর্খদের জায়গা। নোংরামি ছাড়া কিছু হয় না এখানে। যখনই কোনো সৃষ্টি বা রক্ত পানি করা প্রয়াস সামনে আসে, আপনার মুখে ছুড়ে দেওয়া হবে অর্থের ঝংকার। সিনেমা কতটা ভাল হলো, তা মাপা হবে টাকার অঙ্কে। তা হলে শিল্পের আর দরকার কী? খুব করুণা হয়।’
২০২১ সালের মে মাসে কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছিল। তার প্রায় ২০ মাস পর টুইটার অ্যাকাউন্ট ফিরে পান তিনি। নিজগুণেই বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইনের তকমা পেয়েছেন কঙ্গনা। বলিউডের বিরুদ্ধে যেন একাই যুদ্ধ ঘোষণা করেছেন। এর আগে কৃষক আন্দোলনের বিরুদ্ধে কথা বলে অনেকের বিরাগভাজন হয়েছেন। এ ছাড়াও নানা উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে।

প্রসঙ্গত, ২০১৯ সালের পর বক্স অফিসে সাফল্যের মুখ দেখেননি কঙ্গনা। তার সিনেমা ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ঘরে তুলেছিল ৯২ কোটি। তারপর থেকে ‘পাঙ্গা’, ‘থালাইভি’ এবং ‘ধকড়’র মতো সিনেমা সুপারফ্লপ। সম্প্রতি এমার্জেন্সি সিনেমার কাজ শেষ করেছেন, যাতে কঙ্গনা অভিনয় করেছেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com