বুধবার, ০৪:০৯ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

খুলনায় বিএনপির ৬৩ নেতাকর্মী কারাগারে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ২০৫ বার পঠিত

খুলনায় পুলিশের দায়ের করা নাশকতা ও সহিংসতার তিন মামলায় মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ৬৩ নেতাকর্মীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বুধবার তারা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। জজ এস এম আশিকুর রহমান আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তিন অভিযুক্ত জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর শাখার সদস্য মোল্লা ফরিদ আহমেদ ও সদর থানা যুবদল নেতা মাহমুদ হাসান বিপ্লব গুরুতর অসুস্থ থাকায় তাদের জামিনের বিশেষ আবেদন করা হয়। আবেদনের বিষয়ে শুনানি হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল পৌনে ৩টা) আদালত তাদের বিষয়ে কোনো আদেশ দেননি।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা অভিযোগ করেন, গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ বানচাল করতে খুলনার প্রতিটি থানায় পুলিশ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হযরানিমূলক নাশকতা, সহিংসতা ও সরকার উৎখাত পরিকল্পনার অভিযোগে গায়েবি মামলা করে। এসব মামলায় প্রায় অর্ধশত নেতাকর্মী গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবন্দী ছিলেন। অন্যরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন লাভ করেন। তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর হয়েছে।

খুলনা সদর, সোনাডাঙ্গা এবং লবনচরা থানার এ তিন মামলায় অন্য যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বাবু, সদস্য গাজী আফসার উদ্দিন, কাজী শফিকুল ইসলাম, মাসুদ খান বাদল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইসতিয়াক আহমেদ, সদস্য সচিব মো: তাজিম বিশ্বাস, স্বেচ্ছাসেবক দল সদর থানা আহ্বায়ক খায়রুজ্জামান সজীব, নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহমেদ সুমন, বিএনপি নেতা জালু মিয়া, ফারুক আহমেদ, জামাল উদ্দিন মোড়ল, শহিদ খান ও নাসিম আহমেদ।

শুনানিকালে আদালতে অভিযুক্তদের পক্ষে অ্যাডভোকেট মঞ্জুর আহমেদ, গাজী আব্দুল বারী, এস আর ফারুক, মাসুদ হোসেন রনি, মোমরেজুল ইসলাম, আখতার জাহান রুকু, মশিউর রহমান নান্নু, তৌহিদুর রহমান চৌধুরী তুষারসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

এদিকে আদেশ ঘোষণার পর আদালত প্রাঙ্গনে উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিথ্যা বানোয়াট রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার, নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং অবৈধ সরকারের পদত্যাগ দাবি করে মিছিল করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com