শনিবার, ০৬:৪২ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

কারামুক্ত হলেন বিএনপি নেতা খোকন-মিলন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।

আজ বুধবার দুপুর ২টার দিকে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান। কারাগারের বাইরে এলে নেতাকর্মীরা তাদের ফুল ছিটিয়ে বরণ করেন।

কেরানীগঞ্জ থেকে তারা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেন। এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক রাশেদুল হক।

গতকাল মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনের আদেশের কপি কারাগারে পৌঁছাতে দেরি হওয়ায় তারা আজ বের হন।

এর আগে গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক হন খায়রুল কবির খোকনসহ ৪৫০ জন নেতাকর্মী। তাদের মধ্যে ৪৪৫ জনের জামিন নামঞ্জুর কারাগারে পাঠান আদালত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com