রবিবার, ০৯:০৪ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

রাজশাহীতে নিপাহ ভাইরাসে শিশুর মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবার এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকালে রামেক হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। অবস্থার অবনতি হওয়ায় সাধারণ ওয়ার্ড থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।

মারা যাওয়া ওই শিশুর নাম মো: সোয়াদ (৭)। সে পাবনার ঈশ্বরদী উপজেলার সানোয়ার হোসেনের ছেলে।

এ নিয়ে বছরের শুরুতেই নিপাহ ভাইরাসের আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে দুইজনের মৃত্যু হলো। এর আগে জানুয়ারির প্রথম সপ্তাহে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়।

রামেক হাসপাতালের আইসিইউ ইউনিটের প্রধান ডা: আবু হেনা মোস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত শুক্রবার সকালে বাড়ির সবার সাথে খেজুরের কাঁচা রস পান করে সোয়াদ। এরপর জ্বর ও খিঁচুনি শুরু হয়। এক পর্যায়ে অচেতন হয়ে যায় শিশুটি। শুক্রবার বিকেলেই তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার আরো অবনতি হলে শনিবার সকালে তাকে রামেক হাসপাতালের শিশু আইসিইউতে স্থানান্তর করা হয়।

তিনি আরো বলেন, এক পর্যায়ে হাসপাতালের চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা নিপাহ ভাইরাসের পরীক্ষার জন্য পাঠানো হয়। রোববার সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার ফলাফল আসে। এতে শনাক্ত হয় যে, সে নিপাহ ভাইরাসে আক্রান্ত। আর এ কারণেই ওই শিশুর অবস্থা সংকটাপন্ন ছিল। এরপর সোমবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু সোয়াদ।

জানুয়ারির প্রথম সপ্তাহে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে মারা যাওয়া নারী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের অধিবাসী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com