মঙ্গলবার, ১০:১৯ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বার্থী ডিগ্রী কলেজে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত: বিশিষ্টজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গৌরনদীতে মাদক নিয়ন্ত্রণ ও মহাসড়ক সংস্কারের দাবি, জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় নুসরাত হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে: সিইসি ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি দিল ইরান এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড আবেদন

৫ ঘণ্টা পর সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১৯৭ বার পঠিত

সিলেটের পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট মাত্র ৫ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। সোমবার সকাল পৌনে ১১টার দিকে সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রশাসনের আশ্বাসে এবং কেন্দ্রীয় শ্রমিক নেতাদের নির্দেশনায় পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। এছাড়া এখন থেকেই যানবাহন চলাচল শুরু হবে।

এর আগে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে রোববার ধর্মঘটের ডাক দেয়া হয়। সোমবার সকাল ৬টা থেকে শুরু হয় ধর্মঘট।

এছাড়া সোমবার সিলেট জেলায় এবং মঙ্গলবার থেকে গোটা বিভাগে এই ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, আলী আকবর রাজন শ্রমিক নেতা হলেও তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। রাজন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

গত ৭ ডিসেম্বর সিলেট নগরীর সুরমা মার্কেট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা ছিল। এছাড়া ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

তার জামিনের দাবিতে সোমবার ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল সিলেট জেলা পরিবহন ঐক্য পরিষদ।

সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, দেড় মাস ধরে শ্রমিক নেতা রাজন কারাগারে বন্দি। তার জামিনের জন্য বারবার আবেদন করা হলেও জামিন হচ্ছে না।

তিনি আরো বলেন, এর আগে সিলেটের বিভাগীয় কমিশনারের কাছে সমিতির পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়েছে। তবুও জামিন না হওয়ায় পরিবহন কর্মবিরতির ডাক দেয়া হয়েছে।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com