বুধবার, ০২:৩৩ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

গাজীপুরে ট্রাকচাপায় নিরাপত্তাকর্মী নিহত, মহাসড়ক অবরোধ-ভাঙচুর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ট্রাকচাপায় পোশাক কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো তিনজন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেছে কারখানা শ্রমিকরা।

রোববার সকাল ৮টায় উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজাদুল হক (৪০) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামের আরব আলীর ছেলে। তিনি চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স নামের একটি পোশাক তৈরি কারখানার নিরাপত্তাকর্মী ছিলেন।

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, রোববার সকাল ৮টার দিকে মহাসড়কের চন্দ্রা এলাকায় কাজে যোগ দিতে যাচ্ছিল কারখানার শ্রমিকরা। এসময়ে দ্রুতগতির একটি ট্রাক নিরাপত্তাকর্মী আজাদুল হকসহ কয়েকজন শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিরাপত্তাকর্মী আজাদুলের মৃত্যু হয়। আহত হয় আরো তিন শ্রমিক। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর উত্তেজিত শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এসময় ঘাতক ট্রাক আটক করে আগুন ধরিয়ে দেয়া হয়। এসময় যানজটে আটকে থাকা অর্ধশতাধিক যানবাহনে ভাঙচুর চালায় উত্তেজিত শ্রমিকরা। প্রায় দেড় ঘণ্টার মতো মহাসড়ক অবরোধ থাকায় উভয় দিকে প্রায় ৫-৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

সালনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ট্রাকচাপায় কারখানার এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে এবং তিনজন শ্রমিক আহত হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com