রবিবার, ১০:৫৩ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ইজতেমায় চলছে শেষ দিনের বয়ান

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিন আজ। রোববার (২২জানুয়ারি) বাদ ফজর ভারতের দিল্লির মোরসালিন নিজামুদ্দিনের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার তৃতীয় দিন শুরু হয়। সকাল ১০টার পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব।

তাৎক্ষণিকভাবে বয়ান বাংলায় তরজমা করছেন মাওলানা আশরাফুল। বয়ানের পর নাস্তার বিরতি দিয়ে সকাল ৯টা থেকে মাওলানা মোশাররফ তালিম করবেন। সাড়ে ৯টা থেকে শুরু হবে হেদায়েতের কথা। আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান করবেন ইজতেমায় আদি তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী।

দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয় গত ১৩ জানুয়ারি। ওই পর্বে মাওলানা যোবায়েরর অনুসারী দেশি-বিদেশি মুসল্লিরা অংশ নেন। ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্ব। এরপর চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি থেকে শুরু হয় দ্বিতীয় পর্ব। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৬তম বিশ্ব ইজতেমা।

৬২ দেশের প্রায় ৮ হাজার ও দেশের লাখ লাখ মুসল্লির আগমনে মুখর ইজতেমার মাঠ টঙ্গীর আশপাশ। রোববারের আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা শনিবার রাত থেকে ইজতেমা ময়দানে আসা শুরু করেছেন। শীত উপেক্ষা করে লাখো মুসল্লি বিশ্ব ইজতেমার ময়দানে এক ছাতার নীচে জড়ো হয়েছেন। বিপুল এই মুসল্লির মাঝে রয়েছে বহু কিশোর ও মাদরাসা শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com