সোমবার, ০২:৩৯ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

পাটগ্রামে সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

লালমনিরহাটের পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীকে (৬৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার রসূলগঞ্জ সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন। তিনি রাতে সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে দুর্বৃত্তরা হামলা চালায়। পরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক শুক্রবার দিবাগত রাত ১টায় বাসসকে জানান, হত্যাকাণ্ডের ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো কারণ জানা যায়নি। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com