রবিবার, ০৩:০৪ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আহত আরো একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে। এর আগে এ দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ দু’জন মারা যান।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দক্ষিণ সুরমার সুলতানপুর-গহরপুর সড়কে একটি অটোরিকশা সিলেট থেকে গহরপুর যাওয়ার পথে বিপরীতমুখী একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ এক যাত্রী নিহত হন। পরে রাত ৮টার দিকে রেজোয়ান নামের আরেকজন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনাস্থলে নিহত দুজনের মধ্যে একজনের নাম বাবুল মিয়া। তিনি ওই অটোরিকশার চালক। তার বাড়ি বালাগঞ্জ উপজেলার চরলাপুর গ্রামে। অপর নিহত ব্যক্তি হচ্ছেন- মো: আনহার, একই উপজেলার গহরপুর এলাকার আজমল আলীর ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন- সোনা মিয়া, তার চাচাতো বোন সুজিনা ও মামাতো ভাই আলাউদ্দিন। তাদের বাড়ি বালাগঞ্জ উপজেলার গহরপুর মাদরাসাবাজার এলাকায়। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com