বুধবার, ০২:৩২ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

কুলিয়ারচরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কৃষককে পিটিয়ে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ২১৯ বার পঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইভটিজিংয়ের বিচার দেয়ায় আবু বকর (৫৭) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তদের তিনটি ঘরে আগুন ধরিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের মুজরাই মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু বকর মুজরাই মধ্যপাড়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক দিন আগে একটি দুর্ঘটনায় আহত স্থানীয় বীর কাশিমনগর এফইউ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা: হাসিনা বেগমকে মুজরাই মধ্যপাড়া গ্রামে একসাথে দেখতে যায় ওই বিদ্যালয়ের দুই ছাত্র ও দুই ছাত্রী। এ সময় রাস্তায় ছাত্রীদের অশ্লীল ভাষায় কথাবার্তা বলে ইভটিজিং করে ওই গ্রামের বখাটে রবি মিয়ার ছেলে বাবুল ও আলমের ছেলে রিসাদসহ কয়েকজন।

এ ঘটনার পর শিক্ষার্থীরা বিষয়টি হাসিনা বেগমকে জানান। হাসিনা বেগম বিষয়টি আবু বকরের স্ত্রী আনিছা বেগমকে জানান। আনিছা বেগম বিষয়টি নিয়ে রিসাদের বাবা আলমের নিকট বিচার দেন। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে আলমের ছেলে রিসাদ, সালামের ছেলে পারভেজ ও রবি মিয়ার ছেলে বাবুল আরো কয়েকজন নিয়ে কৃষক আবুবকরের বাড়িতে গিয়ে আনিছা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে খুঁজতে থাকে। এ সময় আবু বকর বাড়িতে এসে আনিছাকে খুঁজার কারণ জিজ্ঞেস করলে তারা আবু বকরকে এলোপাতাড়ি মারতে থাকে।

এতে আবুবকরের ভাতিজা সজিব বাধা দিতে গেলে তাকেও মারধোর করে বখাটেরা। পরে অচেতন অবস্থায় আবুবকরকে স্থানীয়রা উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে নিহত আবুবকরের হিতাকাঙ্ক্ষীরা উত্তেজিত হয়ে রিসাদ, বাবুল ও পারভেজদের বসতঘরে ও জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় নিহতের ছেলে আয়ুর্বেদিক ডাক্তার মো: বায়েজিদ মিয়া (৩০), নিহতের বোন শামসুন্নাহার (৪৫), চাচাতো ভাই মো: জীবন মিয়া (৫৫) ও ছোট ভাইয়ের স্ত্রী সেলিনাসহ (৪৫) এলাকাবাসী এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচারের দাবি জানান।

অপরদিকে রিসাদের বোন রকসী আক্তার বলেন, আবু বকরের বাড়ির লোকজন প্রথমে নগদ টাকা স্বর্ণালঙ্কার ও জিনিসপত্র লুটপাট করে। পরে এসব বসতঘরে আগুন ধরিয়ে দেন তারা। এতে তাদের অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির হয়।

এ ব্যাপারে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা আবু বকরের নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com