বুধবার, ০৯:৫৯ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২১৪ বার পঠিত

চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবারের মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। মৃদু শৈত্যপ্রবাহের সাথে ঘন কুয়াশায় ছেয়ে গেছে জনপদ।

শুক্রবার সকালে শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড করা হয় ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে অফিস।

বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অফিস শ্রীমঙ্গলের ইনচার্জ আনিসুর রহমান।

তিনি নয়া দিগন্তকে জানান, চলতি শীত মওসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৫ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।

তিনি বলেন, গত কয়েক দিন ধরেই এখানকার তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে। এটি আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

জানা গেছে, গতকাল শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ কমে তা ৫ দশমিক ৬ ডিগ্রিতে নেমেছে। চলতি বছরের শীত মৌসুমে শ্রীমঙ্গলে তাপমাত্রা ওঠানামা করছে। জেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ধীরে ধীরে তাপমাত্রা আরো কমতে থাকবে। এতে শীত আরো বাড়ার আশঙ্কা রয়েছে।

বৈরি আবওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে-খাওয়া, ছিন্নমূল মানুষ। মাঘ মাসের শীতের তীব্রতায় জবুথবু হয়ে পড়েছেন তারা।

এরপরও জীবন ও জীবিকার তাগিদে ঘন কুয়াশা আর তীব্র শীতের মধ্যেই সকাল-সন্ধ্যা কাজ করে যাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। গরিব মানুষ খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com