রবিবার, ০৯:০৩ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বাচ্চাদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত যুবক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ২১১ বার পঠিত

বগুড়ার ধুনটে বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে রায়হান (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রায়হান উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউট নগর গ্রামের পশ্চিমপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৬ জানুয়ারি) হেউট নগর গ্রামের পশ্চিম পাড়া এলাকার রঞ্জু মিয়ার শিশু ছেলে ও প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে খেলাধুলা করছিল। এক পর্যায়ে রঞ্জু মিয়ার ছেলে কপালে আঘাত পায়। এ নিয়ে কলহের সৃষ্টি হলে উভয় পরিবারই ক্ষিপ্ত হয়।

পরের দিন মঙ্গলবার বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করেন রাশেদের বাবা শহিদুল ইসলাম। তখন কোনো সমাধান না হওয়ায় দুই পরিবারের মাঝে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় রঞ্জু মিয়ার পক্ষের বাদশা মিয়ার ছেলে রায়হান ও তার ভাই নয়ন আহত হয়। ঘটনার দিনই ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে রায়হান ও নয়ন বাড়ি ফিরে আসে।

বুধবার সকালে পরিবারের লোকজনের সাথে স্বাভাবিক কথাবার্তা বলার সময় অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান রায়হান। পরিবারের লোকজন তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (সাজিমেক) হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার ভোরে রায়হানের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com