বুধবার, ০২:৩০ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

৬ ডিগ্রিতে নেমেছে নওগাঁর তাপমাত্রা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ২১৭ বার পঠিত

উত্তর ও মধ্যাঞ্চলের বেশির ভাগ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে। এতে বেড়েছে শীতের তীব্রতা।

আবহাওয়া অফিস বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রিতে নেমেছে।

জানা গেছে, বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ এবং সর্বোচ্চ তাপমাত্রা ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। গত তিন দিন ধরে তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। যা পূর্ব দিকে মৌলভীবাজার পর্যন্ত বিস্তৃত। শৈতপ্রবাহের কারণে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।

এসব জেলায় ৬ থেকে ১০ ডিগ্রির ঘরে উঠা-নামা করছে দিনের তাপমাত্রা। সকাল থেকে ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় জবুথবু জীবন। হাড়কাঁপানো শীতের কারণে প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ। বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com