শুক্রবার, ০৭:১৮ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম অবস্থানে বাংলাদেশ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ২৫০ বার পঠিত

দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) এ বছর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। গতবারের মতো এ বছরও বাংলাদেশের স্কোর ২৬, যদিও বাংলাদেশের অবস্থান ছিল ১২তম। তবে ভালোর দিক থেকে বাংলাদেশের অবস্থান এক ধাপ নেমে ১৪৭তম।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কর্তৃক পরিচালিত এ রিপোর্ট প্রকাশ করে সংবাদ সম্মেলন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

ট্রান্সপারেন্সে ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ঘাটতি রয়েছে, গত দুই বছরে দেশে দুর্নীতি কমেনি, দুর্নীতি কমাতে উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হয়নি।

রিপোর্টে আরও বলা হয়, দুই বছরে স্বাস্থ্যখাতে দুর্নীতি বেড়েছে। সরকারি ২০টি প্রতিষ্ঠানে দুর্নীতি বেড়েছে, যা অত্যন্ত হতাশাজনক অবস্থা।

১৮০ দেশের এ তালিকায় ভালোর দিক থেকে অর্থাৎ কম দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে শীর্ষে ডেনমার্ক, ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড। দেশ তিনটির স্কোর ৮৮। আর তালিকায় সবচেয়ে নিচে অর্থাৎ সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান। দেশটির স্কোর ১১।

এছাড়া ৮৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে নরওয়ে, সিঙ্গাপুর ও সুইডেন। তৃতীয় অবস্থানে আছে ৮৪ স্কোর করা সুইজারল্যান্ড।

এছাড়া দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে আছে ভুটান। কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দেশটির অবস্থান ২৫তম, স্কোর ৬৮। এছাড়া ৪০ স্কোর করে ভারতের অবস্থান ৮৫তম। শ্রীলঙ্কার অবস্থান ১০২তম, পাকিস্তানের অবস্থান ১৪০তম, মালদ্বীপের অবস্থান ৮৫তম, নেপাল ১১৭তম এবং ১৬ স্কোর নিয়ে আফগানিস্তানের অবস্থান ১৭৪তম। দক্ষিণ এশিয়ায় শুধু আফগানিস্তান বাংলাদেশের নিচে অবস্থান করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com