শুক্রবার, ০৮:১০ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

বগুড়ায় উপনির্বাচনে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকছে না : ইসি রাশেদা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১৯৫ বার পঠিত

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের পর শূন্য হওয়া বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য উপনির্বাচনে সরকার অর্থ বরাদ্দ না দেয়ায় ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, পর্যাপ্ত বাজেট না থাকায় পাঁচ আসনের উপনির্বাচনে নিরাপত্তার কাজে সিসি ক্যামেরা থাকছে না। যদি পরবর্তী কোনো নির্বাচনে সরকার নির্বাচন কমিশনকে বাজেট দেয়, তখন সিসি ক্যামেরা স্থাপন করা হবে। তবে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কেউ কারো পক্ষে কাজ করলে দায় নিজেরই নিতে হবে। ইসি কোনো দায় নেবে না। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে দুই আসনের প্রার্থীদের সাথেও মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেন। এসব অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রসাশক মো: সাইফুল ইসলামসহ নির্বাচন কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com