শনিবার, ০৫:৪৯ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

কনক সারোয়ারের বোনের মামলায় ৬ সাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকার বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৬ সাক্ষীর বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াত এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম জানান, সাক্ষীদের নামে এর আগে সমন দেওয়া হলেও তারা সাক্ষী দিতে আসেননি। ফলে আদালত সাক্ষীদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেছেন।

পরোয়ারা জারি হওয়া সাক্ষীরা হলেন মামলার বাদী র‌্যাব-১ এর বিজেও রাজেকুল ইসলাম, এসআই (নি.) শাহীনুল ইসলাম, হাবিলদার রাশিদুল, নায়েক সুমন মিয়া, ওয়াওয়েনস ও সিপাহী (ড্রাইভার) সোহেল রানা।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালে ৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে রাকাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী তৎপরতার কারণে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক আইনে আরেকটি মামলা করে র‌্যাব। মামলাটি তদন্ত করে গত বছরের ২৮ ফেব্রুয়ারি রাকাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর এসআই (নি.) কাজল চন্দ্র রায়।

আজ আদালতএই রায় দেন। এদিন শুনানিকালে জামিনে থাকা আসামি রাকা আদালতে হাজিরা দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com