শুক্রবার, ০১:১৫ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। – জহির উদ্দিন স্বপন  গৌরনদীতে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা রেমিট্যান্স যোদ্ধা চালিকাশক্তি ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি

গাইবান্ধায় ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ২০৯ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস, ট্রাক ও দ্রুতগতির দুটি মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের চৌমাথা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার (৪২), মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুভিস চন্দ্র (৩৫) ও জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বরকত পরিবহনের বেপরোয়াগতির একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথে চৌমাথা মোড়ে বাসটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণহীনবাসটির সাথে বিপরীতমুখী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ ঘটে।

স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: আনিছুর রহমান তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, চালক পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com