বুধবার, ১১:৫৮ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

স্বামীর মৃত্যুর ৫ ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু, একসাথে দাফন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ১৭০ বার পঠিত

নীলফামারীর ডোমারে স্বামী সহিদুল ইসলাম প্রামাণিকের (৬৫) মৃত্যুর পাঁচ ঘণ্টা পরই স্বামীর শোকে মারা গেলেন স্ত্রী হাওয়া বেগম (৫৫)। পরে একসাথে তাদের দাফন করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে ডোমার পৌর শহরের চিকনমাটি (সাহাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। এ দম্পতির ছয়জন মেয়ে সন্তান রয়েছে।

প্রতিবেশীরা জানান, সকালে গরু-ছাগল মাঠে বেঁধে বাড়ি ফেরেন সহিদুল ইসলাম। এর কিছুক্ষণ পর তার শরীরে খারাপ লাগলে শুরু করে। পরিবারের লোকেরা তাকে হাসপাতালে নেয়। পথিমধ্যে তার মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে স্বামীর শোকে জ্ঞান হারান স্ত্রী হাওয়া বেগম। তার জ্ঞান ফেরাতে স্বজনরা মুখে পানি ছেঁটায়। তবুও কোনো সাড়া-শব্দ পাওয়া যায় না। পরে তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডোমার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আছরের পরে উভয়ের জানাজা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com